গবেষণায় একুশে পদক পেয়েছেন অনুজীব বিজ্ঞানী

২০ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৩৪  
গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২১ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা। মেনিন জাইটিস ও নিউমোনিয়া প্রতিরোধের টিকা আনায়নে প্রধান ভূমিকা রেখেছেন। শিশু স্বাস্থ্য বিষয় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। টাইফয়েড মেনিনজাইটিস ও নিউমোনিয়া সহ বিভন্ন বিষয়ে তার ১০টি গবেষণা রয়েছে। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে অবদান রাখায় দ্য চার্লস সি সেফার্ড সায়েন্স, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি অ্যাওয়ার্ড, ইউনেস্কো কার্লোস ফিনালে প্রাইজে ভূষিত হয়েছেন। করোনা ভাইরাসের জীবন রহস্য উদ্ভাবন ও সনাক্ত করণে গবেষণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক টিকা প্রদান উপদেষ্টা কমিটির এই বিশেষজ্ঞ সদস্য। প্রধানমন্ত্রীর পক্ষে ২০ ফেব্রুয়ারি ওসমানী মিলায়তনে তার  হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।